২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিতর্কিত ব্যবসায়ী পরিমল এখন ভারতে

বগুড়ার কথিত ব্যবসায়ী ও গত সরকারের সময় গম কেলেংকারির অন্যতম হোতা পরিমল কুমার সিং অবশেষে ভারতে পালিয়ে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

পুলিশ জানায়, গত ১০ ফেব্র“য়ারি বিএনপির সাবেক নেতা শোকরানার গুদামে যৌথ বাহিনীর প্রথম দফা তল্লাশি চালানোর পরদিন পরিমল সিং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে পাড়ি জমান।

লালমনিরহাটের একটি সূত্রে জানা গেছে, বুড়িমারী জনতা ব্যাংকে ৫৩৩২০১৯৮ ক্রমিক নম্বরে পরিমল ভ্রমণ করও জমা দিয়েছেন। তার পাসপোর্ট নম্বর হচ্ছে, ইউ -০৭৪০৪৮৫। পাসপোর্টে তার বাবার নাম রাম নারায়ণ সিং, পেশা -- ব্যবসা, জন্ম তারিখ --২১ আগস্ট ১৯৬০ সাল এবং ঠিকানা -- গাবতলী রোড, বগুড়া লেখা রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার জামসেদ আলী নফহবংি২৪.পড়স কে বলেন, ‘‘পরিমল সিং নামে বগুড়ার এক ব্যবসায়ী গত ১১ ফেব্র“য়ারি বুড়িমারী হয়ে ভারত গেছেন বলে শুনেছি। তবে ওইদিন আমি ঢাকায় ছিলাম বলে বিষয়টি সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই।”

পুলিশের পক্ষ থেকে তাকে বাধা না দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাদের কাছে কোনো সন্দেহভাজনদের তালিকা ছিল না।

প্রসঙ্গত যৌথ বাহিনীর সদস্যরা গত ১১ ফেব্র“য়ারি তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির সাবেক নেতা শোকরানার গুদামে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৭৫ মেট্রিক টন এবং পরিমল সিংয়ের গুদাম থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা মূল্যের মোট ২ হাজার ৬০০ মেট্রিক টন ডাল উদ্ধার করে।

ওই ঘটনায় যৌথ বাহিনীর সদস্যরা শোকরানাকে আটক করতে পারলেও পরিমল সিং পালিয়ে যায়।