২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি বাতিলের কোনো কথা আমরা এখনও জানিনা: খেলাফত মজলিস

আওয়ামী লীগের সঙ্গে খেলাফত মজলিসের ৫ দফা সমঝোতা স্মারক বা চুক্তি বাতিল হয়নি বলে মনে করেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইউসুফ আশরাফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 01:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মঙ্গলবার বেলা পৌনে একটায় নফহবংি২৪.পড়স-কে তিনি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে খেলাফত মজলিসের চুক্তি বাতিলের বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। এ ব্যাপারে লিখিত কোনো কিছুও আমাদের কাছে পাঠানো হয়নি।”

“পত্রপত্রিকায় এ বিষয়ে যা দেখলাম তা ব্যক্তিগত মন্তব্য। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কিছু জানানো হয়নি” বলেছেন ইউসুফ। 

সোমবার নফহবংি২৪.পড়স-কে ওবায়দুল কাদের বলেন, “২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের সঙ্গে স্মারক বা চুক্তিতে আওয়ামী লীগের কেউ স্বাক্ষর করে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।”

ভোট বাতিল হওয়ায় চুক্তি বাতিল হলো। তাহলে ভোটের রাজনীতিতে খেলাফত মজলিসকে ব্যবহার করার জন্যই আওয়ামী লীগ চুক্তি করেছিল কিনা এ প্রশ্নের জবাবে ইউসূফ বলেন, “আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের পরই এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানাবো। তবে চুক্তি বাতিল হলে সত্যকে অস্বীকার করা হবে।”

ইউসূফের মতে, চুক্তিতে অন্য ধর্মের ওপর আঘাতের কোনো বিষয় ছিলনা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্যই এ চুক্তি করা হয়েছিল।