২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু নেতার ব্যক্তিস্বার্থ বিএনপিকে শেষ করে দিচ্ছে: মোফাজ্জল

বিএনপির কিছু নেতা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের কারণে দলকে শেষ করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম। ৭ নভেম্বর উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "হান্নান শাহ বা খোন্দকার দেলোয়ার হোসেন আমাদের প্রতিপক্ষ নন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ। কিন্তু কিছু কিছু নেতা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে বিভক্তি টেনে দলটিকে শেষ করে দিচ্ছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির কিছু নেতা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের কারণে দলকে শেষ করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম। ৭ নভেম্বর উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "হান্নান শাহ বা খোন্দকার দেলোয়ার হোসেন আমাদের প্রতিপক্ষ নন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ। কিন্তু কিছু কিছু নেতা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে বিভক্তি টেনে দলটিকে শেষ করে দিচ্ছেন।" 'সাতই নভেম্বর: যেদিন নূতন সূর্যোদয়' শীর্ষক ওই আলোচনা সভা আয়োজন করে 'দ্য কোয়েস্ট ফর এ নিউ লিডারশিপ' নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়ার পক্ষে অবস্থান নিয়ে আমি জাতীয় শত্র"দের যেমন ভয় করিনি, আজো তাদের ভয়ে ভীত বা শঙ্কিত নই।" ৭ নভেম্বরের মতো আবারও দেশে সিপাহী-জনতার ঐক্য ও সংহতির মাধ্যমে নতুন দিনের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে বাসায় ফেরার পথে খোন্দকার দেলোয়ার হোসেনপন্থী কর্মীদের হাতে নাজেহাল হন মাহবুবুর রহমান। আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর কবীর রাজনীতির নামে অপরাজনীতির জন্য কথিত কিছু রাজনীতিবিদদের দায়ী করেন। 'দ্য কোয়েস্ট ফর এ নিউ লিডারশিপ' এর প্রধান এহসানুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কবি আব্দুল হাই শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ তাহের, কৃষক দল নেতা এম সোহেল মাহমুদ, জামাল উদ্দিন মিলন ও নাছির আহমেদ বাচ্চু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এসএনডি/এমএ/১৯৫৫ ঘ.