২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মূলধারা আমরাই, বললেন দেলোয়ারপন্থী নেতারা

খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারী নেতারা নিজেদেরকে দলের 'মূলধারা' দাবি করে বলেছেন, নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার একমাত্র দাবিদার তারাই। বিএনপির নতুন অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ মনোনীত প্রতিনিধি দলের বুধবার নির্বাচন কমিশনের যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেলোয়ার অনুসারী নেতারা এ কথা বলেছেন। তাদের মধ্যে রিজভী আহমেদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি এখনো একই আছে। এখানে কোনো বিভক্তি নেই। যারা বিএনপি সেজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সঙ্গে খালেদা জিয়ার কোনো সর্ম্পক নেই। সারাদেশের নেতাকর্মীরা তাদের প্রত্যাখ্যান করেছে। তাই নির্বাচন কমিশন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে চিঠি দেবে, এটাই নেতাকর্মীদের প্রত্যাশা। আমরা এর অপেক্ষায় আছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারী নেতারা নিজেদেরকে দলের 'মূলধারা' দাবি করে বলেছেন, নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার একমাত্র দাবিদার তারাই। বিএনপির নতুন অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ মনোনীত প্রতিনিধি দলের বুধবার নির্বাচন কমিশনের যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেলোয়ার অনুসারী নেতারা এ কথা বলেছেন। তাদের মধ্যে রিজভী আহমেদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি এখনো একই আছে। এখানে কোনো বিভক্তি নেই। যারা বিএনপি সেজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সঙ্গে খালেদা জিয়ার কোনো সর্ম্পক নেই। সারাদেশের নেতাকর্মীরা তাদের প্রত্যাখ্যান করেছে। তাই নির্বাচন কমিশন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে চিঠি দেবে, এটাই নেতাকর্মীদের প্রত্যাশা। আমরা এর অপেক্ষায় আছি।" অন্যদিকে, সাবেক সাংসদ আখতারুজ্জামান সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, "হাসপাতালে খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, নির্বাচন কমিশন মূলধারার বিএনপি হিসেবে তাকে চিঠি দেবে।" খোন্দকার দেলোয়ার 'কোনো ধরনের ভুল' না করতে গণমাধ্যমের মাধ্যমে কমিশনের কাছে আবেদন রেখেছেন বলে জানান আখতারুজ্জামান। প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিটির পক্ষে একটি চিঠি দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৯৩৩ ঘ.