ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক আশরাফুল আলম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে রমনা থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক একরামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওবায়দুল কাদের প্রায় ৬২ লাখ ৮৪ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া তিনি প্রায় সাড়ে ১৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের দুটি ও জরুরি ক্ষমতা বিধিমালার একটি ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১৩০ ঘ.
bdnews24