ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির শীর্ষ স্থানীয় পদে রদবদলকে 'মধ্যরাতের ক্যু' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তবে বিএনপির ওই রদবদলের ঘটনায় তার দলে কোন প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেছেন "আমরা দলের মধ্যে ঐক্যবদ্ধ।" কোনও পক্ষ থেকে আওয়ামী লীগের ওপর কোন চাপ নেই বলেও তিনি জানান।
'কৃষক বাঁচাও, দেশ বাঁচাও ' দলীয় দিবস পালন উপলক্ষে গুলশানের বাসভবনে মঙ্গলবার বিকালে কৃষক লীগের নেতা - কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় বাস্তুহারা লীগ ও বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীর নেতারাও তার সঙ্গে দেখা করেন। (আরও তথ্যসহ)
বিএনপির ঘটনা সম্পর্কে একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "একটি পত্রিকায় এটাকে মধ্যরাতের ক্যু হিসেবে লিখেছে। আসলেই হয়েছেও তাই।"
বিএনপির ওই রদবদল আওয়ামী লীগে কোনো প্রভাব ফেলবে কী না এ প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "এরকম কিছুর কোনো আশঙ্কা নেই। আমরা দলের মধ্যে ঐক্যবদ্ধ।"
দেলোয়ার হোসেন বলেছেন তাকে চাপ দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ওপর এরকম কোনও চাপ আছে কী না জানতে চাইলে তিনি বলেন, "না এরকম কোনও চাপ নেই।"
বিএনপির এ রদবদল সম্পর্কে তার বিশ্লেষণ জানতে চাইলে তিনি বলেন, "ওই বিষয়টি এখনো আমি পরিষ্কার জানি না। বিএনপির নেতা দেলোয়ার সাহেব (খন্দোকার দেলোয়ার হোসেন), হান্নান সাহেব (হান্নান শাহ), তারা সবাই হারিয়ে গেছেন। তাদের বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট হবে। আগে তাদের কথা শুনি পরে এ বিষয়ে আপনাদের বলব।"
নির্বাচনে যাওয়ার ব্যাপারে
bdnews24