ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ার হোসেন নিজেকে দলের মহাসচিব দাবি করে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকটিকে অবৈধ বলে মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করেন, একটি মহল বিএনপিকে খণ্ড খণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে ও তার পরিবারকে গতকাল রাতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই মহল জোর করে তাকে (দেলোয়ার) মহাসচিব পদ থেকে সরে যাওয়ার কথাও বলেছে।
দেলোয়ার হোসেন বলেন, "দলের চেয়ারপারসন আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন আমি তা জীবনের বিনিময়ে হলেও নিষ্ঠার সঙ্গে পালন করবো।"
তিনি জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, প্রধান বিচারপতি ও সেনা প্রধানের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় সাংবাদিকদের কাছে তিনি এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
খোন্দকার দেলোয়ার সরকারের কাছে তাকে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারবিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, "আমাকে কারা হুমকি দিয়েছে তাদেরকে আমি চিনেছি, তদন্ত কমিটির কাছে আমি তাদের নাম বলবো।"
অসুস্থতার কারণে খোন্দকার দেলোয়ার হোসেনকে সোমবার গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটি মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই বৈঠক সম্পর্কে তিনি বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠক কেবল চেয়ারপারসন নিজেই ডাকতে পারেন, অন্য কারো এখতিয়ার নেই। সোমবার যে বৈঠক হয়েছে সেটা অবৈধ। গঠনতন্ত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করার কোনো বিধান নেই। যে বৈঠকটি হয়েছে তা তথাকথিত সংষ্কারপন্থীদের বৈঠক, মহল বিশেষের প্ররোচনায় তারা এটি করেছে।"
বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সঙ্কটজনক, রক্তে শর্করার পরিমাণ অস্থিতিশীল হয়ে পড়েছে।
সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার মঙ্গলবার গণ মাধ্যমের সামনে বিছানায় শায়িত অবস্থায় বক্তব্য রাখেন। তিনি বলেন, "আমাকে একটি মহল হত্যার হুমকি দিয়েছে, আমার পরিবারকে তারা ধ্বংস করে দেবে। তারা বলেছে- ইউ উইল বি কিল্ড, ইউর ফ্যামিলি উইল বি ডেস্ট্রয়েড। আমি অসুস্থ মানুষ এই অবস্থা আমার জন্য অপমানজনক এবং লজ্জাকর।"
দেলোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, "ব্রিটিশ ও পাকিস্তান আমলেও আমি রাজনীতি করেছি; বাংলাদেশ আমলেও আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু এই অবস্থার সম্মুখীন আমি কখনো হইনি।"
তিনি অভিযোগ করে বলেন, "তারা আমার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিতে চেয়েছিল। তারা বলেছে- খালেদা জিয়ার নেতৃত্ব বাদ দিতে হবে, মহাসচিব পদ ছেড়ে দিতে হবে, বিএনপির নতুন মহাসচিব হবে এবং সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে হবে।"
কে এই হুমকি দিয়েছে সাংবাদিকরা তা জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, এ মুহূর্তে আমি তাদের নাম বলতে চাই না, তবে তদন্ত কমিটি হলে আমি তাদের নাম বলবো। রোববার রাত সাড়ে ৯টায় তারা আমার বাসায় এসে এভাবে এসব হুমকি দিয়েছিল।"
দেলোয়ার সোমবার সকালে বারডেম হাসপাতালে অসুস্থ হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, "ওই মহল বিশেষের হুমকির পরিপ্রেক্ষিতে আমি রাতে হাসপাতালে না থেকে অন্যত্র ছিলাম। কিন্তু আমি জানতে পেরেছি এজেন্সির লোকরা আমাকে হন্যে হয়ে খুঁজেছে। আল্ল
bdnews24