২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে স্বামী এম ওয়াজেদ মিয়ার সাক্ষাৎ

বিশেষ কারাগারে অন্তরীণ আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০৪ দিন পর তার স্বামী ড.এম ওয়াজেদ মিয়ার সাক্ষাৎ হয়েছে। কারাগার কক্ষে দু'জনে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট কথা বলেছেন। একে অপরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। মঙ্গলবার সকালে এম ওয়াজেদ মিয়া বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় শেখ হাসিনা তার প্রবাসী বোন শেখ রেহানা এবং ছেলে জয় মেয়ে পুতুলের সঙ্গে নিয়মিত টেলিফোনে যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেন। এই সুযোগ দেয়ার জন্য এম ওয়াজেদ মিয়া ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 06:43 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা,৩০ অক্টোবর( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশেষ কারাগারে অন্তরীণ আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০৪ দিন পর তার স্বামী ড.এম ওয়াজেদ মিয়ার সাক্ষাৎ হয়েছে। কারাগার কক্ষে দু'জনে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট কথা বলেছেন। একে অপরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। মঙ্গলবার সকালে এম ওয়াজেদ মিয়া বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় শেখ হাসিনা তার প্রবাসী বোন শেখ রেহানা এবং ছেলে জয় মেয়ে পুতুলের সঙ্গে নিয়মিত টেলিফোনে যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেন। এই সুযোগ দেয়ার জন্য এম ওয়াজেদ মিয়া ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানিয়েছেন। শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য দেন। দেখা করার সময় ওয়াজেদ মিয়ার সঙ্গে ছিলেন, শেখ হাসিনার চাচি রাজিয়া সুলতানা, শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, শেখ রেহানার জা শামিমা সিদ্দিক এবং নাতি শামসুর রহমান টুটুল। সাক্ষাৎ শেষে শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ বিশেষ কারাগারের গেটে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ড. মাহমুদ বলেন, ১০৪ দিন পর শেখ হাসিনার সঙ্গে তার স্বামী এম ওয়াজেদ মিয়া দেখা করার সুযোগ পেলেন। এর আগে এম ওয়াজেদ মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে শেখ হাসিনা তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন সরকারের কাছে, কিন্তু তিনি সে সুযোগ পাননি। ওয়াজেদ মিয়া সুস্থ হয়ে স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সরকার এবং কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। মাহমুদ বলেন, নেত্রী ভালো আছেন। তার মনোবল চাঙা রয়েছে। তিনি বলেন, নেত্রী অভিযোগ করেছেন, ঈদের আগে থেকে তার রুমের স্যাটেলাইট চ্যানেলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তিনি এখন শুধু বিটিভি দেখতে পান । নেত্রী তার কক্ষে স্যাটেলাইট চ্যানেলেরসংযোগ দেয়ার দাবি করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এল এইচ/এমএ/১২৩২ঘ.