২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ও ছাত্রদের মুক্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার আগেই গ্রেপ্তারকৃত সব শিক্ষক ও ছাত্রদের মুক্তির দাবি করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বৃহস্পতিবার ওয়াকার্স পার্টির কার্যালয়ে ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবনাথেরও মুক্তির দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার আগেই গ্রেপ্তারকৃত সব শিক্ষক ও ছাত্রদের মুক্তির দাবি করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বৃহস্পতিবার ওয়াকার্স পার্টির কার্যালয়ে ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবনাথেরও মুক্তির দাবি জানানো হয়। সভায় নাসা গার্মেন্টসের শ্রমিক মর্জিনাসহ ৫ জনকে আটকের ঘটনায় নিন্দা এবং ৮টি পাটকল লিজ দেয়ার পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ পাট ও পাট শিল্প রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্যও সরকারের প্রতি দাবি জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় নুরুল হাসান, সাম্যবাদী দলের আবু হামেদ শাহাবুদ্দিন, হারুন চৌধুরী, সুনীল শীল, ওর্য়াকার্স পার্টির শফিউদ্দিন আহমেদ, কামরুল আহসান, মোজাম্মেল হক, সিপিবির মোর্শেদ আলী, আহসান হাবিব লাভলু, মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২১৪০ঘ.