২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের কাজ শুধু জাতীয় নির্বাচন করা: দেলোয়ার

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্য কোনো নির্বাচন করা তার কাজ নয়। সংবিধানে এ নিয়মই আছে। বুধবার সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় খোন্দকার দেলোয়ার দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে বলে তার মনে হয় না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা যাদেরকে ধর্মভিত্তিক রাজনীতি করে বলি, তাদের সঙ্গেই কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য করেছিল। বিগত নির্বাচনের সময় কয়েকটি ইসলামী দলের সঙ্গে তারা চুক্তিও করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্য কোনো নির্বাচন করা তার কাজ নয়। সংবিধানে এ নিয়মই আছে। বুধবার সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় খোন্দকার দেলোয়ার দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে বলে তার মনে হয় না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা যাদেরকে ধর্মভিত্তিক রাজনীতি করে বলি, তাদের সঙ্গেই কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য করেছিল। বিগত নির্বাচনের সময় কয়েকটি ইসলামী দলের সঙ্গে তারা চুক্তিও করে।" তিনি আরও বলেন, "বিএনপি মনেকরে বাংলাদেশ একটি সা