২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘেরাও প্রতিরোধে বঙ্গভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মহাজোটের ডাকা দেশব্যাপী লাগাতার অবরোধের তৃতীয় দিন মঙ্গলবার বঙ্গভবন ঘেরাও কর্মসূচি প্রতিরোধ করতে মঙ্গলবার ভোর থেকে বঙ্গভবনের চারদিকে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাব-বিডিআর। (আরও তথ্যসহ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 01:17 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকেই যানবাহন চলাচল করছে না বললেই চলে। এ এলাকায় সকাল ১১টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের মহাজোটের নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করছেন।

সমাবেশ থেকে ২২ জানুয়ারি নির্বাচন বাতিল ও ইয়াজউদ্দিন আহেম্মেদের পদত্যাগের দাবি জানানো হয়।

বঙ্গভবনের চারদিকে বসানো কাঁটাতারের বেড়া দিয়ে নির্দিষ্ট সীমারেখা চিহ্নিত করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা প্রহরা।

এদিকে রাসেল স্কোয়ারে সকাল থেকে সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। তবে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওভারকোটের পকেটে হাত ঢুকিয়ে বসে থাকতে দেখা যায়। বেলা ১১ টা পর্যন্ত এখানো মহাজোটের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবিএম ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সীমারেখার মধ্যে অবস্থিত এলাকায় সোমবার মধ্যরাত ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল, সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে বঙ্গভবনের দক্ষিণে ইত্তেফাক মোড় হতে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, জয়কালী মন্দির হয়ে আহাদ পুলিশ বক্স, পশ্চিমে আহাদ পুলিশ বক্স হতে গুলিস্তান ক্যানন পয়েন্ট, ভাসানী হকি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন রাস্তা হয়ে বায়তুল মোকাররম মসজিদ, উত্তরে বায়তুল মোকাররম মসজিদ হতে শিল্প ব্যাংক ২৪ তলা ভবন, বিমান অফিস, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় হয়ে আলিকো বিল্ডিং এবং পূর্বে আলিকো বিল্ডিং হতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং হয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত।

নফহবংি২৪.পড়স/এএফ/এফএফ/কেএম/১১১৯ঘ.