খালেদা জিয়ার সঙ্গে শিক্ষক-কর্মচারি নেতৃবৃন্দের সাক্ষাত
বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।
সে সময় তারা আসন্ন নির্বাচন ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন বলে হাওয়া ভবন সূত্রে জানা গেছে।
উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. মাজহারুল হান্নান, মহাসচিব মো. জাহাঙ্গীর খান, অধ্যক্ষ একেএম আব্দুল্লাহ খান, অধ্যক্ষ হারুন-অর-রশীদ পাঠান, রাজিয়া আফরোজ, অধ্যক্ষ দেলোয়ারা ইয়াসমিন, অধ্যক্ষ আফরোজা আখতার প্রমুখ।
