১৪ দল বর্জন করলেও নির্বাচন হবেই: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ১৪ দল বয়কট করলেও নির্বাচন হবেই। কেউ বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে।
তিনি বলেন, আবারও ক্ষমতায় গেলে তাঁর দল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইলের ঘাটাইল পর্যন্ত বিভিন্ন পথসভায় তিনি ঘোষণা দেন, সংবিধান রক্ষা করতে যথাসময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে সাংবিধানিক কোনো শুন্যতা তৈরি হতে দেওয়া যাবে না।
তিনি নির্বাচনের সময়টিকে উৎসব অভিহিত করে বলেন, “সারাদেশের মানুষও নির্বাচনকে উৎসব হিসেবে মনে করে থাকে। আমাদের শুরুটা উৎসবের মধ্য দিয়ে হয়েছে, শেষটাও ভালো হবে।”
জানাচ্ছেন সুমন মাহমুদ।
