কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা যুবদল সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে শুক্রবার রাতে র্যাব সদস্যরা একটি পিস্তলসহ আটক করেছে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন লাভের চেষ্টা করছেন।
সূত্র জানায়, কুমিল্লা শহরের উপকন্ঠ ধর্মপুরের একটি মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বের হওয়ার সময় রাত সাড়ে নয়টার দিকে র্যাব সদস্যরা তাকে আটক করে। বর্তমানে র্যাব হেফাজতে তাকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
