২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় ছাত্রলীগে ক্ষোভ

বর্তমান জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন ও দ্রুত সম্মেলন অনুষ্ঠানের দাবিতে পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা--কর্মীরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিক্ষুব্ধ নেতাকর্মীরা সভা - সমাবেশে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বক্তব্য দিতে দিচ্ছেন না। বৃহস্পতিবার রাতেও এ নিয়ে ১৪ দলের পথসভায় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ১৪ দলের বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এর আগের দিনই বিক্ষুব্ধ নেতাকর্মীরা আহ্বায়ক কমিটি গঠন বা সম্মেলন নিয়ে কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে আওয়ামী লীগ নেতাদের অনুরোধ জানান। তাদের অনুরোধ উপেক্ষা করে ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শেখ মিলন বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাধা দেয়। এতে পথসভায় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শেখ মিলন এ ব্যাপারে বলেন, বিচ্ছিন্নভাবে কিছু নেতাকর্মী আমাদের বক্তব্য দেওয়ার বিরোধিতা করেছে।

ক্ষুব্ধ নেতাকর্মীদের একটি সুত্র জানিয়েছে, দাবির স্বপক্ষে তারা ইতিমধ্যে জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটসহ তৃণমূল পর্যায়ের প্রায় আড়াইশ’ নেতাকর্মী স্বাক্ষরিত রেজুলেশন আকারে একটি আবেদন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের কাছে পাঠিয়েছেন। সঙ্গে অর্ধশতাধিক নেতার একটি তালিকাও পাঠানো হয়েছে। তালিকায় বর্তমান কমিটির যারা ছাত্রদল করেন, ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকার কথা যারা অস্বীকার করেন এবং একেবারেই যারা নিষ্ক্রিয়Ñ তাদের নাম রয়েছে। রেজুলেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উল্লে¬খ্য এর আগে একই দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানো, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, পথসভাসহ নানা কর্মসূচি পালন করেন।