২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুরায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে কয়েকজন সন্ত্রাসী রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামকে (২০)। হত্যার পর সন্ত্রাসীরা আরোহী ফাঁকা গুলিবর্ষণ করে মোটর সাইকেল চালিয়ে ওই এলাকা ছেড়ে চলে যায়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার যুবককে আটক করেছে। 

এদিকে শুক্রবার দুপুরে ছাত্রলীগ লাশ নিয়ে শহরে মিছিল বের করে ও শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।