ঢাবিতে বোমা বিস্ফোরণে ছাত্রলীগ নেতা আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে রোববার দুপুর প্রায় সাড়ে বারটায় একটি বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছে। অন্য একটি বোমা বিস্ফোরিত হওয়ার আগেই বিশেষজ্ঞ দল উদ্ধার করে।
বিস্ফোরণের ঘটনার পর থেকেই মধুর ক্যান্টিনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণে আহত ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মেজবাহউদ্দিনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে মাথার পেছনে দুটি সেলাই দিতে হয়েছে।
ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিনের উপর এ আক্রমণ পরিকল্পিত নয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসব সূত্রের মতে, মধুর কেন্টিনের প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেজবাহ পরিস্থিতির শিকার।
এদিকে ঘটনার পর বোমা হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদল তাৎক্ষণিকভাবে একটি মিছিল বের করে। এ ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা একটার মধ্যেই ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়। বিস্ফোরণের ঘটনার পর থেকেই মধুর ক্যান্টিনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণে আহত ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মেজবাহউদ্দিনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে মাথার পেছনে দুটি সেলাই দিতে হয়েছে।
ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিনের উপর এ আক্রমণ পরিকল্পিত নয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসব সূত্রের মতে, মধুর কেন্টিনের প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেজবাহ পরিস্থিতির শিকার।
এদিকে ঘটনার পর বোমা হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদল তাৎক্ষণিকভাবে একটি মিছিল বের করে। এ ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা একটার মধ্যেই ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়।
