সচিবালয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতির কমিটি গঠিত
বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতির এক সভায় বুধবার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
৫৩ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদী ওই কার্যনির্বাহী পরিষদে গোলাম মোস্তফা তালুকদার সভাপতি, মমিনউদ্দিন মজুমদার কার্যকরি সভাপতি ও নিজামুল ইসলাম ভূঞা মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
সভায় সচিবালয়ের কয়েকটি কর্মচারি সংগঠনের মুষ্টিমেয় নেতার অসাংগঠনিক কর্মকান্ড ও সাংগঠনিক কর্মকান্ড ঝিমিয়ে পড়ায় ওইসব নেতার তীব্র সমালোচনা করা হয়।
