নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩০ জন আহত, আটক ৭ জন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বুধবার দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সেনবাগ উপজেলার কানকির হাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী মফিজের নির্বাচনী শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও কাজী মফিজ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে দুই পুলিশ কনস্টেবল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার দেশের সেনবাগ প্রতিনিধিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
জয়নাল আবেদীন ফারুকের সমর্থকরা কাজী মফিজের সমর্থকদের ব্যবহৃত মাইক্রোবাস ও যাত্রীবাহী ২০টি বাস এবং দোকানপাট ভাংচুর করে।
পুলিশ এ ঘটনায় সাতজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
