আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে লিফশুলজের সাক্ষাত
প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সাথে তার সুধা সদন বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় কর্নেল তাহেরের দুই ভাই অধ্যাপক আনোয়ার হোসেন এবং ওয়ারেসাত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।
লিফশুলজ ’ফার ইষ্টার্ন ইকোনমিক রিভিউ’ পত্রিকার সাবেক দক্ষিণ এশীয় সংবাদদাতা ও ’বাংলাদেশ : দি আনফিনিসড রেভুলেশন’ বইয়ের লেখক। তিনিই একমাত্র বিদেশী সাংবাদিক যিনি ১৯৭৬ সালে কর্নেল তাহেরের বিচার প্রক্রিয়াটির সরেজমিন রিপোর্ট করেছিলেন।
