টাটার বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখ্যান, আইন করে গ্যাস ও কয়লাজাত দ্রব্য রপ্তানি বন্ধের দাবি
তেল--গ্যাস খণিজ সম্পদ ও বিদ্যুৎ--বন্দর রক্ষা জাতীয় কমিটি টাটার বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখ্যান এবং আইন করে গ্যাস ও কয়লাজাত দ্রব্য রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে।
বাংলাদেশে টাটার বিনিয়োগ প্রস্তাব স্থগিত করার ঘোষণার পর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. শামসুল আলম, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
