রাঙ্গামাটি -- খাগড়াছড়ি সড়কে ইউপিডিএফ’র অবরোধ পালিত
পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে মঙ্গলবার সকাল -- সন্ধ্যা রাঙ্গামাটি -- খাগড়াছড়ি রোডে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালিত হয়েছে।
একদল সশস্ত্র গ্র“পের ব্রাশফায়ারে সোমবার জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নতুন কেরেট ছড়ি গ্রামেতিন জন নিহত ও অপর দুজন পাহাড়ি আদিবাসী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ এ ধর্মঘট আহ্বান করে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে প্রেমলতা চাকমা (৪৫) ও তল মনি চাকমার (২০) লাশ মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের শেষে নিহতদের আত্বীয় -- স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর নিহত সুশীল চাকমার (৩০) লাশ গুম করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ইউপিডিএফ ওই হত্যাকাণ্ডের জন্য জন্য শান্তিচুক্তি পক্ষীয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করলেও তারা ওই ঘটনার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।
