২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের তৃণমূল নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের তৃণমূল নেতাদের ধারাবাহিক মতবিনিময় বৈঠক বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বৃহস্পতিবার সকাল ৯টায় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে রাজশাহী বিভাগের ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলা, থানা, প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা অংশ নেবেন।

শুক্রবার একই সময় ও স্থানে শেখ হাসিনা দলের দিনাজপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।