২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ১৪ দলের দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল, সোমবার শোক মিছিল

আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার সারা দেশে সকাল--সন্ধ্যা হরতালসহ নতুন আন্দোলন কর্মসূচি দিয়েছে। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 10:32 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা এবং একজন আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

মঙ্গলবারের হরতাল ছাড়াও সোমবার বিকেলে ঢাকাসহ সারা দেশে শোক মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিকেল ৩টায় নগরীর মুক্তাঙ্গনে শোক মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।

দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ রোববার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন।

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হয়।