২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের অবরোধে আ.লীগ কর্মী ও পুলিশের এসআই নিহত, ৩য় লিড

আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের রাজপথ -- রেল -- নৌ পথ অবরোধ কর্মসূচিতে রোববার ঢাকার মহাখালীতে পুলিশের নির্যাতনে নিহত হয় গোলাম মোস্তফা মিলন (৪৫) নামে একজন দলীয় কর্মী। অপরদিকে নারায়ণগঞ্জে মাথায় ইটের আঘাত পেয়ে নিহত হন খুলনা রেঞ্জ পুলিশের এসআই আবুল বাশার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আওয়মী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, পুলিশের গুলিতে মিলন নিহত হয়। যদিও নিহতের স্ত্রী রেখা বিডিনিউজকে বলেন, মহাখালীর তিতুমীর কলেজের সামনে টিয়ার শেলের আঘাতে তার স্বামী প্রথমে আহত হয়। আহতাবস্থায় পুলিশ নির্যাতন চালালে তার মৃত্যু হয়।

তবে পুলিশের উপ কমিশনার (উত্তর) ওবায়দুল হক বিডিনিউজকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মিলনের মৃত্যূ ঘটেছে।

নিহত মিলন ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহ্বায়ক। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। মিলনের তিনটি মেয়ে ও একটি  ছেলে রয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে নিহত মিলনের লাশ নিয়ে একটি মিছিল বের হলে পুলিশ লাশ ছিনতাই করে কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরে সেখান থেকে সাবেক এমপি রহমত উল¬াহর নেতৃত্বে লাশ নিয়ে মিছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। সেখানে মোস্তফা জালাল মহিউদ্দিনসহ দলের নেতারা নিহতকে দেখতে হাসপাতালে আসেন।

অবরোধ চলাকালে পুলিশের সাথে জনতার বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়া, ইট -- পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জের ঘটনা ঘটে। রাসেল স্কোয়ার, মিরপুর, মহাখালী, উত্তরা, টঙ্গী ও নারায়নগঞ্জে সংঘর্ষে আহত হয় শতাধিক।

অবরোধের কারণে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকে; বিভিন্ন স্থানে রেল চলাচলে বিঘœ ঘটে; এছাড়া বিমানের অভ্যন্তরীণ রুটের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় মহাখালীতে পুলিশের রাবার বুলেটে দলীয় কর্মি গোলাম মোস্তফা মিলন নিহত হন। তিনি কড়াইল বস্তির বাসিন্দা।

বিডিনিউজের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নিহতর শরীরে কোনো ক্ষত চিহৃ দেখা যায়নি।

অপরদিকে কাঁচপুরে দফায় দফায় সংঘর্ষ চলাকালে মাথায় ইটের আঘাত পেয়ে গুরুতর আহত হন খুলনা রেঞ্জের এসআই আবুল বাসার। তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। এ খবর পাওয়া মাত্র পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বেপরোয়া লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়।

মিরপুর মাজার রোড এলাকায় যুবলীগের একটি মিছিলে পুলিশের গাড়ি ঢুকে পড়লে আহত হয় ১০ জন। সেখানে পুলিশের পিকআপ থামাতে গিয়ে যুবলীগ কর্মী মোস্তাফার বাম পা থেতলে যায়। সকাল ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই এলাকা ছিলো রণক্ষেত্র।

টঙ্গী রেল স্টেশনে অবরোধ সৃষ্টি করায় সিলেট থেকে ঢাকামুখি সুরমা এক্সপ্রেস আটকা পড়ে।

নগর জুড়ে অবরোধকারীরা ব্যাপক সংখ্যক যানবাহন ভাঙচুর করে। অবরোধের ঢাকায় হরতালের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

১৪ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রোববার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবরোধের ডাক দেয়।

অপরদিকে বিরোধী দলের অবরোধ কর্মসূচি কঠোর হাতে দমন করার জন্য সরকারও নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অতিরিক্ত ১০ হাজার আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তায় নামায়। 

বিডিনিউজ’র টঙ্গী প্রতিনিধি জানান, অবরোধের সকালে উত্তরার রাজলক্ষ্মী কমপে¬ক্সে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আজমপুর থেকে জসিমউদ্দীন রোড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবরোধকারীরা রাস্তায় টায়ার পোড়ায় ও ১০টি যানবাহন ভাঙচুর করে। সংষর্ষে আহত হয় প্রায় ৫০ জন।

টঙ্গী রেল স্টেশনে অবরোধ সৃষ্টি করায় রেল চলাচলে বিঘœ ঘটে। স্টেশন এলাকায় অবরোধ সৃষ্টিকারীরা সাত -- আটটি গাড়ি ভাঙচুর করে।

মিরপুর মাজার রোড এলাকায় যুবলীগের মিছিলে পুলিশের গাড়ি ঢুকে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানে আহত হয় অন্তত ১০ জন। আহতদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ লতিফ সিদ্দিকী।

সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত রাসেল স্কোয়ার এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংষর্ষ হয়। আহত হয় প্রায় ১০ জন।

বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল বণিজ্যিক এলাকায় অবরোধকারীরা ১০ -- ১২ টি বাস মিনিবাস ভাঙচুর করে।

চট্টগ্রামে  অস্থিতিশীল কোনো ঘটনা ঘটেনি। এখানে শান্তিপূর্ণভাবেই অবরোধ কর্মসূচি পালিত হয়। যদিও কর্ণফুলি এক্সপ্রেস বাধাপ্রাপ্ত হয় এবং াংলাদেশ বিমানের একটি আভ্যন্তরীন ফ্লাইট বাতিল করা হয়। 

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রূপগঞ্জের তারাবোতে অবরোধকরীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় ৫০ জন। এদের মধ্যে ১০ জন পুলিশের রাবার বুলেটবিদ্ধ হয়।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস  অবরোধের কারণে আটকা পড়ে। বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।

সোনারগাঁও উপজেলার মগরাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বিরোধী কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।

এসআই আবুল বাশারের মৃত্যুর পর পুলিশ ব্যাপক অ্যাকশন শুরু করে। পুলিশ বিরোধী কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে।

এরপর সাবেক হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে কায়সার হাসনাতের নেতৃত্বে দুই হাজারের মত বিরোধী কর্মী মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।

পুলিশ এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে আহত হয় কমপক্ষে ৩০ জন বিরোধী নেতাকর্মী।

এদিকে এসআই বাশার মাথায় ইটের আঘাত পেলে তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

রাজধানীতে অন্যদিনের চাইতে রোববার যানবাহনের চলাচল কিছুটা কম দেখা গেছে; সকালে বিভিন্ন এলাকার দোকানগুলোও ছিলো বন্ধ। তবে রিক্সা চলাচল স্বাভাবিক আছে।

অবরোধের কারণে বাস কিংবা অন্যান্য যানবাহনের স্বল্পতার সুযোগে রিক্সা চালকরাও অফিসগামী মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিরোধী ১৪ দল রাজধানীর ১৭ টি পয়েন্টে অবরোধ কার্যক্রম পরিচালনা  করে। ১৪ দলের সিনিয়র নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন।

এই ১৭ টি পয়েন্ট হচ্ছে: গাবতলি বাসস্ট্যান্ড, উত্তরার আজিমপুর বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী ক্রসিং, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুল রেলস্টেশন, পোস্তোগোলা আলম মার্কেট, মতিঝিল শাপলা চত্তর, নিউ মার্কেট, ধানমন্ডি (২৭ নং রোড), মিরপুর ১০ নম্বর ক্রসিং, মহাখালী, সুত্রাপুর, দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট ও লালবাগের চকবাজার।

তাছাড়া বিভাগীয় পর্যায়ে ১৪ দলের প্রধান কার্যালয়সমূহ ও জেলা সদরগুলোতে অবরোধ কর্মসূিচ পালন করা হয়।