২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আ’লীগ -- বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

পার্বত্য জেলা বান্দরবানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক সংঘর্ষে শনিবার পুলিশ ও রাজনৈতিক নেতাসহ শতাধিক ব্যক্তি আহত হয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানান, সংঘর্ষের এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরে বিপুলসংখ্যক সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, বান্দরবানে একই কৃষি পণ্যের ওপর  জেলা পরিষদ ও পৌর সভা দীর্ঘ দিন ধরে দু’দফায় টোল আদায় করছে। এর প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা লংমার্চ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব চত্বরে শনিবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে প্রশাসন প্রেসক্লাব এলাকায় সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে।

পরে আওয়ামী লীগ ও বিএনপি শহরে মিছিল বের করলে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় আধ ঘন্টার সংঘর্ষে উভয় দলের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময় হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এতে পুলিশসহ শতাধিক জন আহত হয়।

আহতদের মধ্যে সদর থানার ওসি রকিব খান, সেকেন্ড অফিসার মোনায়েম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মাসুদের অবস্থা গুরুতর। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা সমস্ত দোকান পাট বন্ধ করে দেন।

সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চাপা উত্তেজনা বিরাজ করছে। সেনা ও পুলিশ টহল অব্যাহত রয়েছে।