২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্রদল - ছাত্রলীগ সংঘর্ষে ১৫ জন আহত, গুলিবিনিময়, ভাংচুর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে বুধবার আবারো ছাত্রলীগ - ছাত্রদল সংঘর্ষে এবং গুলিবিনিময়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ধর্মঘট চলাকালে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ১২টি বাস ভাংচুর করে। ঘটনার পর ক্যাম্পাস সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকূপা থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাসগুলো ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলেও ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে ফিরে যায়।

পরে সকাল ১০টার দিকে পুলিশি প্রহরায় ঝিনাইদহ থেকে কয়েকটি বাস ক্যাম্পাসে আসার পথে কুষ্টিয়া - ঝিনাইদহ মহাসড়কের বড়দহ মাদ্রাসার কাছে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এসময় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয় সংগঠনের কর্মীদের মাঝে কমপক্ষে ১০ রাউন্ড গুলিবিনিময় হয়। একই সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা আটটি বাস ভাংচুর করে।

তবে গুলিনিময়ের বিষয় অস্বীকার করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ও ছাত্রদল যৌথভাবে ছাত্রলীগের উপর গুলিবর্ষণ করেছে।

ছাত্রদল সভাপতি মোমিনুর রহমান গুলি হওয়ার কথা স্বীকার করলেও ছাত্রদল গুলিবর্ষণ করেনি বলে দাবি করেন।

অপর ঘটনায় সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে কয়েকটি বাস ক্যাম্পাসে আসার পথে আলমপুর এলাকায় ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। এসময় ছাত্রলীগ কর্মীরা চারটি বাস ভাংচুর করে।

গাড়ি ভাংচুর এবং সংঘর্ষের সময় ছাত্রদল কর্মী রনি, মিলন ছাত্রলীগ কর্মী জামির, সেলিম, গাফফার, বিপ¬ব, তৌফিক, হিরক, আশরাফ এবং জাসদ ছাত্রলীগের চমন ও বাবুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় পুরোপুরি অচল হয়ে পড়ে। ক্লাস ও পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কাজ বন্ধ ছিলো। সকল ভবন ছিলো তালাবদ্ধ।

সম্প্রতি একটানা ২০ দিন অচলাবস্থা থাকার পর অনির্দিষ্টকালের ধর্মঘটে পুণরায় ক্যাম্পাস অচল হয়ে পড়ায় চরম অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল সভাপতি মোমিনুর রহমান মমিন বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে এবং আমরা তাদের প্রতিহত করেছি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, প্রশাসন আমাদের সাথে কোনরুপ সমঝোতা করার উদ্যেগ নেয়নি। এ কারণে ধর্মঘট চলবে বলেও তিনি উলে¬খ করেন।

একই বিষয়ে কোষাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ.এস.এম আনোয়ারুল করীম বলেন, শান্তিপূর্ণ উপায়ে সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে।