২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগনের নিরাপত্তা নিশ্চিশ করতে পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন, পুলিশের কাজ সেবামূলক । জনগণের নিরাপত্তা ও কল্যান নিশ্চিত করতে সততার সাথে দায়িত্ব পালন তাদের আদর্শ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তিনি বলেন, পুলিশের দায়িত্ব দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং তাই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মত পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করতে নিরপেক্ষতা, সততা, জবাবদিহীতা ও সক্ষমতা থাকা খুবই জরুরী।

নগরীর মিন্টো রোডের ঢকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর চত্বরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষনদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বেগম জিয়া পুলিশ বাহিনীর উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, পুলিশ বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ অব্যহত থাকবে এবং নগরীতে থানার সংখ্যা ২৮ টি থেকে পর্যায়ক্রমে ৫১ টিতে বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা অব্বাস, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং পুলিশের আইজি আব্দুল কাইয়ূম বক্তৃতা করেন।