টঙ্গী, উত্তরায় পুলিশের সাথে বিরোধী নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮০
১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে রোববার বিরোধী নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা - ধাওয়ায় জাহিদ আহসান রাসেল, এমপি, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আজমতউল্লাহসহ কমপক্ষে ৮০ জন বিরোধী নেতাকর্মী আহত হয়েছে।
টঙ্গী ও উত্তরা থেকে পুলিশ কমপক্ষে ১০জনকে আটক করেছে।
আহতদের টঙ্গীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সোহেল তাজ এমপি, মেহের আফরোজ চুমকি এবং রহমতউল্লাহ টঙ্গী ব্রিজের কাছে আবদুল্লাহপুর এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন।
