২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বুধবার ৬ দফা দাবি দিবস পালন করবে

প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস পালন করবে। আ’লীগ এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সকাল সাড়ে ৫টায় দেশের সকল পার্টির কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পন এবং বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে আলোচনা সভার আয়োজন করা হবে।

আ’লীগ সভানেত্রী এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় জাতীয় নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সোমবার আ’লীগের সকল নেতাকর্মী, সমর্থক এবং এর অঙ্গ সংগঠনগুলোকে ওই দিন উপস্থিত থাকার জন্যে আহ্বান জানান।