২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা অবরোধ কর্মসূচি সামনে রেখে ১৪ দলের মত বিনিময় সভা

ঢাকা মহানগর ১৪ দলের সাথে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১১ জুন ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার মতবিনিময় করেছেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সভায় ঢাকায় আগমন ও ঢাকা থেকে বর্হিগমনের সকল পথ অবরোধ করে ঢাকাকে দেশ থেকে সাময়িকভাবে বিছিন্ন করে গণবিরোধী জোট সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়াও সারাদেশে ১৪ দলের নেতা-কর্মীদের গণ গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করা হয়।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে আব্দুল জলিল এমপি, রাশেদ খান মেনন, বেগম মতিয়া চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, কাজী জাফর উল্লাহ এমপি, ওবায়দুল কাদের এবং ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ১৪ দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।