নামকরন বিশারদ টাঙ্গাইলের বিএনপি সাংসদ মাহমুদুল হাসান
শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার নিজের নির্বাচনী এলাকার দু’টি গ্রামের নামও নিজের নামে নামকরন করেছেন স্থানীয় বিএনপি দলীয় সাংসদ মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান।
শুধু গ্রাম নয়, ওই গ্রামের নামে নতুন একটি ইউনিয়নেরও অনুমোদন করিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।
সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে তার নিজের গ্রাম ‘মাকরকোল’র নাম পরিবর্তন করে ‘মাহমুদনগর’ এবং পাশ্ববর্তী ‘কুকুরিয়া’ গ্রামের নাম ‘হাসনাবাদ’ করেছেন। এলজিআরডি মন্ত্রণালয় এই নামকরন অনুমোদন করেছে। এছাড়া কাতুলী ইউনিয়নের একাংশ নিয়ে মাহমুদনগর নামে নতুন আরেকটি ইউনিয়নও গঠন করেছেন তিনি।
উল্লেখ্য সাংসদ মাহমুদদুল হাসান এর আগে নিজের নামে টাঙ্গাইল সদর উপজেলার দু’টি কলেজের নামকরন করা ছাড়াও স্ত্রী ও পুত্রের নামেও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরন করেছেন।
