নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪০০ ভুয়া ভোটার, সুপারভাইজরের বিরুদ্ধে ৩ তথ্য সংগ্রহকারীর অভিযোগ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় খসড়া ভোটার তালিকায় ৪০০ ভুয়া ভোটার অন্তর্ভূক্ত করার দায়ে এক সুপারভাইজরের বিরুদ্ধে তিনজন তথ্যসংগ্রকারী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্র জানায়, আবুল কালাম নামের ওই সুপারভাইজরের বিরুদ্ধে চর এলাহি চরযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সিদ্দিক, নীলিমা প্রভা ভৌমিক ও আশ্রাফ হোসেন ভুঞা ভুয়া ভোটার বানানোর এ অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, চর এলাহি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে চর যাত্রা গ্রামের মোট এক হাজার ২৬১ জনের ভোটার তালিকা তথ্যসংগ্রহকারীরা জমা দিলে সুপারভাইজর আরো ৩৮৯ জন ভূয়া ভোটারের তালিকাসহ মোট এক হাজার ৬৫০ জনের তালিকা জমা দেয়।
জানা যায় অতিরিক্ত ভোটারেরা ওই এলাকার বাসিন্দা নন। তারা পার্শ্ববর্তী এলাকার ভোটার বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আলম তথ্যসংগ্রহকারীদের অভিযোগ গ্রহণ করে বুধবার দুপুর ২টায় তাদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন।
উপজেলা কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন বিডিনিউজকে জানান, দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় খসড়া ভোটার তালিকায় ৪০০ ভুয়া ভোটার অন্তর্ভূক্ত করার দায়ে এক সুপারভাইজরের বিরুদ্ধে তিনজন তথ্যসংগ্রকারী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্র জানায়, আবুল কালাম নামের ওই সুপারভাইজরের বিরুদ্ধে চর এলাহি চরযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সিদ্দিক, নীলিমা প্রভা ভৌমিক ও আশ্রাফ হোসেন ভুঞা ভুয়া ভোটার বানানোর এ অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, চর এলাহি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে চর যাত্রা গ্রামের মোট এক হাজার ২৬১ জনের ভোটার তালিকা তথ্যসংগ্রহকারীরা জমা দিলে সুপারভাইজর আরো ৩৮৯ জন ভূয়া ভোটারের তালিকাসহ মোট এক হাজার ৬৫০ জনের তালিকা জমা দেয়।
জানা যায় অতিরিক্ত ভোটারেরা ওই এলাকার বাসিন্দা নন। তারা পার্শ্ববর্তী এলাকার ভোটার বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আলম তথ্যসংগ্রহকারীদের অভিযোগ গ্রহণ করে বুধবার দুপুর ২টায় তাদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন।
উপজেলা কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন বিডিনিউজকে জানান, দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
