২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ নির্বাচনী এলাকায় ৪০০ ভূয়া ভোটার তালিকাভূক্ত হওয়ার অভিযোগ এনেছেন মওদুদ আহমেদ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী- ৬ আসনে কমপক্ষে ৪০০ জন ভূয়া ভোটার তালিকাভুক্ত হওযার অভিযোগ এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নির্বাচন কমিশনে তিনি এ অভিযোগ দাখিল করেছেন।

শুক্রবার এ প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মওদুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হচ্ছে। আমি আমার নির্বাচনী এলাকায় প্রণীত তালিকায় ভূয়া ভোটারের নাম দেখেছি এবং এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছি।

ব্যারিস্টার মওদুদ এ সময় ভোটার তালিকায় এসব অনিয়ম দূর করার জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পরিষদ। সরকার কমিশনকে কোনও কিছু করতে বা নির্দেশ দিতে পারে না। তবে আমি কমিশনকে সমস্যা সমাধানে অনতিবিলম্বে উদ্যোগ গ্রহনের আহবান জানাচ্ছি।