ডেমরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সালাউদ্দিনের ক্যাডাররা
শনির আখড়া এলাকায় পানি ও বিদ্যুতের দাবিতে গণবিক্ষোভের একদিন পর স্থানীয় এমপি সালাউদ্দিনের ক্যাডার বাহিনী পল্লী বিদ্যুৎ সংগ্রাম কমিটি ও স্থানীয় আন্দোলনকারীদের হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরকারদলীয় ক্যাডাররা শনিবার সকালে এমপি সালাউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেছে। গোলাবাড়ী এলাকায় তারা সংগ্রাম কমিটির তৈরি করা মঞ্চ গুড়িয়ে দিয়েছে।
এদিকে এমপির ক্যাডারদের হামলার প্রতিবাদে সংগ্রাম কমিটিও মিছিল সমাবেশ করেছে।
