২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি ও সচেতন নাগরিক কমিটির দাবি: সুষ্ঠু ও অবাধ নির্বাচন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ৩০ টি সচেতন নাগরিক কমিটি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রাজধানীতে সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় শনিবার এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা কানসাটের জনগণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এছাড়াও বক্তারা চট্রগ্রামে ক্রিকেট ম্যাচ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার নিন্দা এবং ওই ঘটনায় দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

তারা দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান।

দেশের ছয়টি বিভাগ থেকে আসা সচেতন নাগরিক কমিটির আহ্বায়করা মতবিনিময় অংশ নেন।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ, অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ ও এম হাফিজউদ্দিন খান।