২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারকে উৎখাত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: প্রবাসীদের বি. চৌধুরী

বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ সরকার জনগণকে দুর্নীতি, সন্ত্রাস আর অভাব ছাড়া কিছুই দিতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিনি বলেন, এ সরকার প্রবাসীদের পাঠানো অর্থের সদ্ব্যবহারে ব্যর্থ হয়েছে এবং তাদের ভালোর জন্য উপযুক্ত কোনও পদক্ষেপও নিতে পারেনি। আগামী নির্বাচনে এ সরকারের পতন নিশ্চিত করতে প্রবাসীদের একসাথে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার সকালে তার দলের যুক্তরাজ্য শাখার উপদেষ্টার ফারুক চৌধুরীর সঙ্গে তার বাড়িতে আলাপকালে এ কথা বলেন।

বদুরুদ্দোজা চৌধুরী আরও বলেন, এ সরকার জনগণের জন্য গত সারে চার বছরে দুর্নীতি, সন্ত্রাস, অভাব ও কোটি টাকার লোকশান ছাড়া কিছুই দিতে পারেনি।