আওয়ামী লীগ ঢাকা মহানগর ও থানা শাখার সভাপতি ও সম্পাদকদের বৈঠক
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৫ টায় নগরীর সকল থানা শাখাসহ বিভিন্ন শাখার সভাপতি, সম্পাদক ও নেতারা এক বৈঠকে মিলিত হবেন।
রোববারের হরতালকে সফল করে তোলার লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়েছে।
আ’লীগের ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক মিয়া বীর বিক্রম সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
