২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে দেশব্যাপী বৃহস্পতিবার সকাল--সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। কানসাট হত্যাকা-, চট্টগ্রামে সাংবাদিক নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল আহবান করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 09:25 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

হরতালের সমর্থনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল নগরীর বিভিন্ন পয়েন্টে সকালে মিছিল বের করে।

হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। তবে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এছাড়া কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং পাঁচ বাম দল পৃথকভাবে এই হরতাল পালন করছে।