২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরার ১৮ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার দুই সাক্ষীকে হত্যার অভিযোগে, ডেমরা থানা বিএনপি নেতা হযরত আলী সহ ১৮ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ডেমরার পশ্চিম বক্স নগরের ব্যাবসায়ী এ কে মাহবুবুল আলম বুধবার ওই মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক মামলাটি গ্রহণ করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে, প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মামলার আরজিতে বলা হয়, এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় খুন, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ১৪ মার্চ পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে বাদীর পশ্চিম বক্স নগরের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে জখম করে। এঘটনায় তার ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ঢাকার দ্রুত বিচার আদালত-৫ এ মামলা দায়ের করে। পরে মামলার দুই সাক্ষী, ওই বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমান ও সিরাজুল ইসলামকে আসামীরা ৯ এপ্রিল বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ পরদিন অজ্ঞাতনামা দুইজনের লাশ উদ্ধার করে।

আরজিতে বাদি আরো জানান, ঘটনার সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তখন আসামীরা সেখানে গিয়েও তাকে প্রাণনাশের হুমকি দেয়। প্রানভয়ে তিনি হাসপাতাল ছেড়ে চলে আসেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. দুলাল মিত্র এবং অ্যাড. আমিনুল গণি টিটু।