২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু সরকারের পরিবর্তন নয়, অর্থবহ পরিবর্তন চাই: জাসদ (ইনু)

একাত্তরের পরাজিত শক্তি জোটভূক্ত হয়ে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। জোট সরকার স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির প্রধান ঘাঁটি। তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, একটি অর্থবহ পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ(ইনু) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

জাসদের কার্যকরি সভাপতি মইনউদ্দিন খান বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণফোরামের সাইফুদ্দিন আহমেদ মানিক, জেপির (মঞ্জু) শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নূরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমরা নিজেদের ভুল ও অনৈক্যের কারণে ধরে রাখতে পারিনি। স্বাধীনতা বিরোধীরা গণতন্ত্রের লেবাস পড়ে ক্ষমতা গঠন করেছে। ৩৫ বছর পর আবারো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো ঐক্য হয়েছে। একে ধরে রাখতে হবে।

বক্তারা আরো বলেন, ক্ষমতাসীনরা ৭১’র শত্র“দের মতো আচরণ করছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে রাজাকারদের বাদ দিতে মনগড়া ইতিহাস রচনা করছে।