রাজশাহী মহানগর বিএনপি অন্তর্কোন্দলে আক্রান্ত
গত তিন বছর ধরে রাজশাহী মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করার না ফলে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। ২০০৫ সালে ৩ নভেম্বর সভাপতি সালেহ উদ্দিন বেবীর মৃত্যুর পর কাউকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়নি।
এদিকে মনোনীত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাদিম মোস্তফা এমপি’র সাংগঠনিক তৎপরতা নিয়ে রয়েছে নেতাকর্মীদের ক্ষোভ এবং অভিযোগ।
রাজশাহীতে বিএনপি’র মূলতঃ দুইটি কার্যালয় থাকার কারণে সৃষ্টি হয়েছে প্রকাশ্য গ্র“পিং। এর ফলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে দলীয় সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।
২০০৩ সালে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান এমপি মহানগর কমিটির সভাপিত হিসেবে সালেউদ্দিন বেবী এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণা করেন। সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিএনপি’র অপর গ্র“প মেনে নিতে পারেনি।
এদিকে নাদিম মোস্তফা এমপি রাজশাহীতে মহানগর বিএনপি’র কার্যালয় থাকলেও তিনি অপর একটি বিএনপি কার্যালয় স্থাপন করেন।
রাজশাহী মহানগরী বিএনপি’র মজবুত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র কতিপয় নেতা বিডিনিউজকে জানান, রাজশাহীতে পূর্ণাঙ্গ কমিটির অভাব এবং এখানে দুইটি কার্যালয় স্থাপনের কারণে বিএনপি’র ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে।
