২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিরোধী জোটের মহাসমাবেশে পদদলিত হয়ে আহত ২০

বন্দরনগরী চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশকালে পদদলিত হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

কয়েক শ’ স্বেচ্ছাসেবকের পাশাপাশি তিন হাজারের মত নিরাপত্তা কর্মী বিরোধী জোটের মহাসমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল।

কাজির দেউরি থেকে মহাসমাবেশে আগত বিরোধী জোটের নেতা--কর্মীরা বেড়া ভেঙ্গে মাটিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

মহাসমাবেশে ব্যাপক লোক সমাগম হয়। এনায়েত বাজার, ওয়াসা, আসকর দিঘী ও লালখান বাজার পর্যন্ত মানুষের ঢল লক্ষ্য করা যায়।