পাবনায় ৫ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়ায় শুক্রবার আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
দাশুরিয়া নওদাপাড়া স্কুল মাঠে আয়োজিত সমাবেশের মাধ্যমে দাশুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আলাউদ্দিন আলম, প্রচার সম্পাদক আব্দুল খালেক মন্টু এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগের এসব নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মালিথা প্রমুখ।
