২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের গঠনমূলক পরামর্শ মানতে রাজী: সংসদে মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলীয় সাংসদদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মান্নান ভূঁইয়া বলেছেন, বিরোধী দলীয় নেতার উত্থাপিত সংস্কার প্রস্তাবের অনেকগুলোই আমরা ইতিমধ্যে বাস্তাবায়ন করেছি। তাদের অনেক প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তারা সংসদ থেকে গঠনমূলক পরামর্শ দিলে আমরা তা মানতেও রাজী আছি।

রোববার সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উত্থাপিত সংস্কার প্রস্তাবের জবাবে তিনি বলেন, তার প্রস্তাব যথাযথ ভাবে আসেনি। তারা যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা এর একটিও বাস্তবায়ন করেননি।

তিনি সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বলেন, বিএনপি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি।

শেখ হাসিনার অনেক বক্তব্যকে ‘অসত্য’ হিসেবে উল্লেখ করে বলেন, তার অনেক তথ্যই অসত্য। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে। গঠনমূলক পরামর্শ দিলে আমরা তাদের সব পরামর্শ নিয়ে আলোচনা এবং তা গ্রহণ করতেও রাজী আছি।