২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যাকাণ্ডে শিবির নেতার নাম ফাঁস হওয়ায় রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মাহবুব আলম সালেহির সম্পৃক্ততার কথা প্রকাশ হওয়ার প্রতিবাদে শিবির শুক্রবার নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শিবিরের নেতা-কর্মীরা সালেহির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে সাহেব বাজার মোড়ে সমাবেশ করে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

দুদিন ধরে গা ঢাকা দেওয়ার পর শুক্রবার সমাবেশের এক পর্যায়ে সালেহি সেখানে উপস্থিত হন।