২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সুজানগরে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষ, আহত ২০

পাবনার সুজানগরে শনিবার দুপুরে উপজেলা বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নির্বাচনী শোডাউনের জন্যে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ হাসান জাফির তুহিন ২০টি মাইক্রোবাস ও প্রায় একশ’ মোটরসাইকেলযোগে সমর্থকদের নিয়ে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে যায়। সেখানে অবস্থানরত বিএনপি’র অপর সম্ভাব্য প্রার্থী নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি হাজারি জাকির হোসেন চুন্নুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রঞ্জন,সিদ্দিক, যুবরাজ ও রাসেলের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষচলাকালে একটি মাইক্রেবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।