২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার রাতে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 12:14 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদ হোসেনের নেতৃত্বে ছাত্রদলের সূর্যসেন হল শাখার একটি দল রাত সাড়ে ১০ টার দিকে জিয়া হলের পোলেন ও বাহারকে ছুরিকাঘাত করে। আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হামলার বিস্তারিত কারণ তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার পর পোলেন ও বাহারের বিক্ষুব্ধ সমর্থকদের পিটুনিতে আহত জাহিদকেও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।