২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় বাংলাদেশে’

আইনবহির্ভূত হত্যা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আঘাত এবং প্রচারমাধ্যমের স্বাধীনতা খর্বের দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ রেকর্ড হলো বাংলাদেশের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এশিয়ার একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের (এসিএইচআর) এক প্রতিবেদনে বুধবার এ কথা বলা হয়।

সংস্থাটির ২০০৬ সালের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর পরিচালক সুহাস চাকমা বলেন, “মানবাধিকার লঙ্ঘন ধারাবাহিক ও ব্যাপকভাবে এবং বিচার কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত নির্যাতনের একটি ধরন।”

এক্ষেত্রে ইসলামিক জঙ্গিবাদ রুখতে গঠিত বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ‘শাস্তি থেকে অব্যাহতি’ দেওয়ার মতো করে অভিযান চালায় এবং ২০০৫ সালে সংঘটিত ৩৯৬টি আইনবহির্ভূত হত্যার অধিকাংশের জন্য এ সংস্থাটি দায়ি বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়।

এগুলোর অধিকাংশই ‘ক্রসফায়ারের’ ঘটনা হিসেবে বলা হলেও এসিএইচআর একে ‘ঘুর পথে হত্যা’ হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশে সাংবাদিকরা সশস্ত্র বিরোধী পক্ষ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক দলগুলোর হামলার শিকার হন উল্লেখ করে সংস্থাটি অভিযোগ করে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে রাষ্ট্র যথেষ্ট ব্যবস্থা নেয় না।

গত বছর বাংলাদেশে এ পেশাধারী দুজন নিহত ও ১৪২ জন আহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এরপরও বাংলাদেশ সরকার দাবি করে এদেশের প্রচারমাধ্যম স্বাধীন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোকে ভয় করা ছাড়াই তারা কাজ করতে পারেন।