২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন আন্দোলনরত সব দল একমত যে, ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকলে তার অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

১৪ দলের সঙ্গে তরিকত ফেডারেশনের যুগপৎ আন্দোলন বিষয়ে ওয়ার্কার্স পার্টি অফিসে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বর্তমান ভোটার তালিকাকে ‘তামাশার ভোটার তালিকা’ হিসেবে উল্লেখ করে জলিল বলেন, এখন যেভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে তা দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। ভোটার তালিকা সুষ্ঠুভাবে হালনাগাদ করা এবং তালিকা সংশোধন ও হালনাগাদ করার সময় বাড়ানোরও আহ্বান জানান তিনি ।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেন গুপ্ত, পঙ্কজ ভট্টাচার্য্য ও নুরুল ইসলাম। পাশাপাশি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এবং মহাসচিব জাকির হোসেন।